ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ মির্জা ফখরুল


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৫-২০২২ রাত ৮:৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির সমন্বয়ে ফুটবল খেলার আয়োজন করে লালমনিরহাট জেলা বিএনপি। খেলার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।উদ্বোধনের আগে মাঠে প্রদর্শিত শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে মুগ্ধ হন তিনি।
 
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে শহরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে পরিবেশন করেন ওই কলেজের শিক্ষার্থীরা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে দেখে মুগ্ধ হন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রচণ্ড রোদে তাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে আমাকে মুগ্ধ করেছে। তাদের প্রতি ভালোবাসা রইল।
 
খেলায় লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলা বিএনপি অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে লালমনিরহাট ও পঞ্চগড় জেলা বিএনপির ফুটবল দল অংশ নেয়। খেলায় লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়। রোববার (১৫ মে) ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলা বিএনপির মধ্যে খেলা হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উদযাপন জাতীয় ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক প্রমুখ।

এমএসএম / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি