ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসায় মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগের পাঁয়তারা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ১২:৪২
গাইবান্ধার ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসায় মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগের পাঁয়তারা চালাচ্ছেন অধ্যক্ষ। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী। 
 
অভিযোগে জানা যায়,  ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসায় উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরমধ্যে নিরাপত্তাকর্মী ও আয়া পদে কর্মরত থাকলেও অধ্যক্ষ সিরাজুল ইসলাম টাকার মোহে পড়ে উক্ত দুই পদেও বিজ্ঞপ্তি দিয়েছেন। উক্ত পদগুলোতে নিয়োগের জন্য শনিবার (১৪ মে) নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
 
প্রার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সিরাজুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে পূর্বেই প্রার্থী চূড়ান্ত করে রেখেছেন। আর এ কারণে লোক দেখানো নামমাত্র নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাঁয়তারা করছেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এই পাতানো নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আবেদনকারী প্রার্থীরা ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
 
তারা উল্লেখ করেন, নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণের কমপক্ষে ৭ দিন পূর্বে প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করার কথা থাকলেও মাত্র দুদিন আগে গত ১১ মে প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।
 
আবেদনকারী সুজন মিয়া, সুমনা বেগম ও খুশি মনি অভিযোগ করে বলেন, প্রহসনের এই নিয়োগ পরীক্ষা বাতিল করে যোগ্য ও মেধাবীদের নিয়োগ প্রদান করতে হবে।
 
ওই মাদ্রাসার কয়েকজন অভিভাবক ও রাজনৈতিক ব্যক্তি বলেন, নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আশ্রয় নেয়া হলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,  অভিভাবক ও সচেতন মহলকে নিয়ে অধ্যক্ষ সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 
 
ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলামের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার