বাঁশখালীতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়ন
সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে মর্মে তফসিল ঘোষণা করেছে নবগঠিত ইসি। তারাই ধারাবাহিকতায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ঢাকায় সপ্তাহ যাবৎ অবস্থান করছেন দলীয় প্রতীকে মনোনয়ন পেতে প্রত্যাশীরা। দীর্ঘ কল্পনা-জল্পনা শেষে শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শুক্রবার রাতে দলীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন পাওয়াদের নামের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।
মনোনয়ন বোর্ডের যৌথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ অনেকে।
বাঁশখালীর ১৪টি ইউনিয়ন থেকে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়নের তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন- (১) পুকুরিয়া ইউনিয়নে বোরহান উদ্দিন, (২) সাধনপুরে মহিউদ্দিন চৌধুরী খোকা, (৩) খানখানাবাদে জসিম হায়দার, (৪) বাহারছড়ায় তাজুল ইসলাম, (৫) কালিপুরে আ ন ম শাহাদাত আলম, (৬) বৈলছড়ীতে কফিল উদ্দিন।(৬/ক) কাথারিয়ায় ইবনে আমিন।
(৭) সরলে রশিদ আহমদ চৌধুরী, (৯) গণ্ডামারায় জাহেদুল হক চৌধুরী মার্শাল, (৯/ক) শীলকূপে কায়েস সরওয়ার সুমন, (১০) চাম্বলে মুজিবুল হক চৌধুরী, (১১) শেখেরখীলে মোহাম্মদ ইয়াছিন তালুকদার, (১২) ছনুয়ায় মুজিবুর রহমান, (১৩) পুইছড়িতে জাকের হোসেন বাচ্চু।
এছাড়াও বাঁশখালীর ১৪টি ইউনিয়ন থেকে আগামী নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত রানী সদস্য এবং সাধারণ সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বেশকিছু মনোনয়নপ্রত্যাশী।
উল্লেখ্য বাঁশখালীর ১৪ টি ইউনিয়নে ইউপি নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।ইউনিয়ন পরিষদ নির্বাচন বাঁশখালীতে প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে।বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২২ থেকে ২৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৬ মে,প্রতীক বরাদ্ধ হবে ২৭ মে।উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে বাঁশখালীর ১৪টি ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার সহ সর্বমোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৯ টি।তাছাড়া চেয়ারম্যান পদ প্রার্থীরা ব্যাক্তিগত খরচসহ সর্বমোট ৫ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করতে পারবে,সাধারণ ও সংরক্ষিত সদস্যরা ব্যাক্তিগত খরচ সহ সর্বমোট ১লক্ষ ১০ হাজার টাকা খরচ করতে পারবে বলে নির্বাচন কার্যালয়ে সুত্রে জানা গেছে।
এই ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, বাঁশখালীতে আগামী ইউপি সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এমএসএম / জামান
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত