ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:৫৬
চুয়াডাঙ্গা জেলায় করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত তিন দিনে এ জেলায় আটজনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো তিনজন।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, গত মঙ্গল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এর হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার খলিল রহমানের স্ত্রী জাহানারা বেগম (৬০), সদর উপজেলার তিতুদহ গ্রামের মরহুম সুরোত আলী জোয়ার্দ্দারের ছেলে দরবেশ আলী (৬০), জেলার জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝেরপাড়ার মরহুম ফকির চাঁদ বিশ্বাসের ছেলে আবুল কাশেম বিশ্বাস (৭০) ও একই উপজেলার বেনীপুর গ্রামের ফকরুদ্দীন বিশ্বাসের মেয়ে ফরিদা খাতুন (৪০), বাঁকা গ্রামের হাউস আলীর ছেলে আব্দুস সোবহান (৬০), দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মরহুম সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৬৫) ও একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে রুহুল আমীন (৭৯) এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মদন মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৫৫)। 
 
তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপর পর্যন্ত উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন দামুড়হুদা উপজেলার দর্শনার চণ্ডীপুর গ্রামের মুকতার আলীর ছেলে আরশাদ (৫৫), একই উপজেলার গোপালপুর গ্রামের বাদল মোল্লার স্ত্রী মোনোয়ারা খাতুন (৬৫) ও মদনা গ্রামের ফকিরের ছেলে ইসমাইল (৭০)।
 
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, কিছু টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে যে, ‘৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জনই করোনা আক্রান্ত, চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষায় ১০০ ভাগ করোনা পজিটিভ’। এই সংবাদে বিভ্রান্ত ছড়িয়েছে, যা কাম্য নয়। 
 
তিনি সংবাদকর্মীদের দায়িত্বশীল সংবাদ প্রকাশের ক্ষেত্রে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত অর্থে গত বুধবার চুয়াডাঙ্গায় নতুন করে ১৮২টি নমুনা পরীক্ষায় ৮৯ জনে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৭ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন, বর্তমানে আক্রান্ত ৬৯৭ জন। এরমধ্যে হোম আইসোলেশনে আছে ৬৩৩ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬১ জন ও রেফার করা হয়েছে তিনজন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯২ জন।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ