লালমোহনে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা
ভোলার লালমোহনে সয়াবিন তেল মজুদ, পূর্বের দর ঘষামাজা করে বেশি দামে বিক্রির কারণে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
দোকানগুলো হলো- রবিণ বাণিজ্য বিতান, মতিন স্টোর, মা স্টোর ও হাওলাদার স্টোর। হাওলাদার স্টোর থেকে প্রায় ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
এদিকে, লালমোহন বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাথ দখলমুক্ত ও বাজারের চৌরাস্তায় থাকা বোরাক ও মোটরসাইকেলের অবৈধ স্ট্যান্ড সরাতে মাইকিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা। পরে সয়াবিনের অবৈধ মজুদ বন্ধে বাজারের কয়েকটি মুদি দোকানের গোডাউন পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারীসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied