গোয়ালন্দে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে শুক্রবার (১৩ মে) দুপুরে জমিজমা সংক্রান্ত ঘটনায় আব্দুল মান্নান সরদার ওরফে মান্নান ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় পিতাকে রক্ষা করতে গিয়ে কলেজছাত্রী হামিদা খাতুন (২১)-সহ ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত মান্নান সরদার রাজবাড়ী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তির পর বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান।
এ ঘটনায় মৃত মান্নান সরদারের ছেলে মো. তরিকুল ইসলাম শনিবার দুপুরে (১৪ মে) বিষ্ণপুর গ্রামের মমিন দেওয়ানসহ ১৫ জনের নামে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied