লালমনিরহাটে তিন দিনেও উদ্ধার হয়নি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের চুরি যাওয়া কম্পিউটার
লালমনিরহাটে সমাজসেবা অধিদপ্তরের অধীন সাপ্টিবাড়ীতে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম অফিস থেকে চুরি যাওয়া কম্পিউটারটি তিন দিনেও উদ্ধার হয়নি। কম্পিউটার চুরি হওয়ার তিন দিন অতিবাহিত হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও দেয়া হয়নি।
শনিবার (১৪ মে) বিকেলে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান রিসোর্স শিক্ষক মো. এরশাদ আলী স্কুলের অফিস রুম থেকে কম্পিউটার চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে আদিতমারীর সাপ্টিবাড়ী এলাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের অফিস কক্ষ থেকে কম্পিউটারটি চুরি হয়।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থী শিমুল মিয়া জানায়, এলাকার উজ্জল ও রাসেল নামের দুই যুবক প্রায়ই বিভিন্ন লোভ দেখিয়ে অফিসের কম্পিউটারটি দিতে বলে। এতে সে রাজি না হলে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেছে। পরে ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি প্রতিষ্ঠানের শিক্ষকদের অবগত করে সে।
এরই মধ্যে গত বৃহস্পতিবার দুপুরের দিকে অফিস চলাকালীন স্কুলের সবার চোখ ফাঁকি দিয়ে কম্পিউটারটি নিয়ে যায় চোরেরা।
প্রতিষ্ঠানের প্রধান রিসোর্স শিক্ষক মো. এরশাদ আলী প্রশিক্ষণের জন্য ঢাকায় অনস্থানকালীন স্কুলের কম্পিউটার চুরির বিষয়টি জানতে পেরে সাথে সাথে লালমনিরহাট চলে আসেন। স্কুলের কম্পিউটার চুরির বিষয়টি জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে অবগত করেন। তবে স্থানীয় গণ্যমান্যদের সাথে কথা বলে দ্রুত থানায় অভিযোগ দেবেন বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied