গফরগাঁওয়ে অবৈধভাবে সয়াবিন তেল গুদামজাত করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে পুরনো সয়াবিন তেল গুদামজাত করে উচ্চমূল্যে বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভোক্তা অভিকারের সহকারী পরিচালক নিশাত মেহের পৌর শহরের শিবগঞ্জ রোড, পাটমহাল ও বুধিয়া মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুরনো সয়াবিন তেল গুদামজাত করে উচ্চমূল্যে বিক্রি করার লক্ষ্যে ফরহাদ স্টোর, মামুন স্টোর, জহিরুল স্টোরকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই তিন ব্যবসায়ীর কাছে সংরক্ষিত সয়াবিন তেল জনগণের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক জিএম হেলালসহ থানা পুলিশ, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার ভোক্তা অভিকারের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, গফরগাঁও পৌর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে সয়াবিন তেল গুদামজাত করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণের এ ধরনের অভিযান চলমান থাকবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied