লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মিলল স্কুলছাত্রীর মৃতদেহ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে একটি ভুট্টাক্ষেতে স্পতম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর মৃগী রোগ থাকায় ভুট্টাক্ষেতের পানিতে পড়ে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৫ মে) সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ককোয়াবাড়ি গ্রামে একটি ভুট্টাক্ষেতে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মেয়েটির নাম ফারজিনা আক্তার। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
মৃত মেয়েটির বাবা আব্দুর রহমান জানান, মেয়টির মৃগী রোগ ছিল। তার মেয়ে গরুকে ঘাস খওয়ানোর জন্য গতকাল বিকেলে বৃষ্টির মাঝে ভুট্টাক্ষেতের দিকে গরু নিয়ে যায়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়েটি আর বাসায় ফেরেনি। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত খোঁজাখুঁজির পর মেয়েটির মৃতদেহ ভুট্টাক্ষেতে পাওয়া গেল।
পাটগ্রাম উপজেলার জোংড়া ইউপি চেয়ারম্যান মোজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর থেকে আমরা ঘটনাস্থলে আছি। আমাদের সাথে থানার পুলিশও আছে। মৃগী রোগের কারণে ভুট্টাক্ষেতের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করা হচ্ছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারণা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে মৃতদেহে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানান ওসি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied