চকরিয়ায় পানির সাথে নেশাদ্রব্য মিশিয়ে ধর্ষণ মামলার আসামি ইউনুছ গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে পানির সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ধর্ষক ইউনুছকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। গ্রেফতারকৃত ইউনুছ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ২ জুন চকরিয়ার খুটাখালীর গর্জনতলীর ফখরুল ইসলামের মেয়ে রোকসানা আক্তার তার বাড়িতে বিয়ের দাওয়াত দিয়ে ওই শিশুটিকে নিয়ে যায়। পরে দুপুরে ভাত খাওয়ার পর পানির সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ালে অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। এ সময় পূর্ব থেকে ওই ঘরে থাকা একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুছ তাকে ধর্ষণ করে। দীর্ঘ সময় জ্ঞান না ফেরায় শিশুটিকে নিজ ঘরে দিয়ে আসে তারা। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তার জ্ঞান ফিরলে মাকে ধর্ষণের বিষয়টি জানায় শিশুটি।
ধর্ষণের ঘটনায় গত ৭ জুন চকরিয়া থানায় একটি মামলা করে শিশুটির পরিবার। তারই ধারাবাহিকতায় র্যাব-১৫ কক্সবাজারের একটি অভিযানিক দল উক্ত মামলার প্রধান আসামি ধর্ষক ইউনুছকে লোহাগাড়া থেকে গ্রেফতার করে। এ বিষয়ে শুক্রবার (২৫ জুন) সকাল ১০টায় র্যাব-১৫, কক্সবাজারের ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছেও বলে জানান তিনি।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied