পাংশায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ সত্তরোর্ধ্ব বৃদ্ধর বিরুদ্ধে
রাজবাড়ীর পাংশায় ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আবুল মহাজন নামে সত্তরোর্ধ্বেএক বৃদ্ধর বিরুদ্ধে। উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামে এ ঘটনা ঘটে। আবুল মহাজন একই গ্রামের মৃত দুখি খাঁর ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই স্কুলছাত্রীর মা জানান, গত মঙ্গলবার (১০ মে) তার দুই মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশী মজনুর স্ত্রীর সাথে ব্যক্তিগত কাজে মাছপাড়া বাজারে যান তিনি। তার বাড়ি ফিরে আসতে দেরি হলে তাকে খুঁজতে মজনুর বাড়িতে যায় তার দুই মেয়ে। সেখানে যাওয়ার পর বৃষ্টিতে আটকা পড়ে তার দুই মেয়ে। সে সময় অভিযুক্ত আবুল মহাজন তার বড় মেয়েকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ে সেখান থেকে পালিয়ে আসে। আমি বাড়িতে এলে আমার মেয়ে সম্পূর্ণ ঘটনা আমাকে জানায়। পরে বিষয়টি তিনি তার আমার স্বামীকে জানাই। অনেক চিন্তা-ভাবনা করে গত বৃহস্পতিবার (১২ মে) পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযুক্ত আবুল মহাজনের বাড়িতে গেলে তাকে বাড়ি পাওয়া যায়নি। সে সময় তার ছেলে হাসান মাহমুদ বলেন, অভিযোগকারী আমাদের প্রতিবেশী। তাদের সাথে আমাদের অনেক আগে থেকেই জমিজমা ও গাছকাটাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় দ্বন্দ্ব হয়। সেই সূত্র ধরেই আমার বাবার নামে এই মিথ্যা অভিযোগ দিয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সত্যতা মিললে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন