ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে পাহাড় কাটায় এস্কেভেটর জব্দ


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ৪:৫৮

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অবৈধভাবে পাহাড় কাটায় দায়ে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান পরিচালনা করে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) বিকেলে ভূজপুর থানার ভূজপুর ইউনিয়নের বড়বিল হাতির ঘোনা নামক পাহাড়ি এলাকায় গোপনে পাহাড় কাটার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর এবং ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভূজপুর থানার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনাকালে একটি পাহাড় কাটার এস্কেভেটর জব্দ করা হয়। পরবর্তীতে মো. শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি এস্কেভেটরের মালিক সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান করেন। উপস্থিত সকলের সামনে মো. শাহাবুদ্দিনের প্রতারণা প্রমাণিত হয় এবং সরকারি কাজে বাধা প্রদান করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার