ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে অপহরণ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ১১:২১
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক  প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়  অতঃপর  পুলিশের  সুকৌশল ও নাটকীয়তার এক পর্যায়ে অপহরণকারীর চক্রের ১ সদস্য কে গ্রেপ্তার তার সাথে  অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটে।
উদ্ধার হওয়া প্রবাসী উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মুছলেম উদ্দিনের ছেলে প্রবাসী নজরুল ইসলাম হিরণ(২৩) ও গ্রেপ্তার হওয়া অপহরণকারী চক্রের সদস্য রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে হুমায়ুন (২৫)।
পুলিশ জানায়,অপহরণকারী চক্রের সদস্যরা গত শনিবার প্রবাসী হিরণকে উপজেলার যশরা ইউনিয়নের তালতলা এলাকা হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরে তারা হিরনের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে  টাকা না দিলে হিরণ কে হত্যা ও গুম করার  হুমকি দেয়।
বাধ্য হয়ে ওই রাতে তাঁর পরিবার প্রথম দফায় মুক্তিপণের ৪০ হাজার টাকা ও পরদিন সকালে দ্বিতীয় দফায় ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা মুক্তিপণ দেয়।
এ ব্যাপারে রবিবার সকালে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে অপহৃত প্রবাসীর পরিবার।অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মাঠে নেমে অভিযান শুরু করে।সকাল সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেলে করে অপহরণ চক্রের দুই সদস্য ছয়ানী রসুলপুর গ্রামে হিরণের বোনের বাড়িতে মুক্তিপনের টাকা নিতে আসলে পুলিশ অপহরণ চক্রের সদস্য হুমায়ুনকে গ্রেপ্তার করে।এসময় অপর অপহরণকারী তামিম পালিয়ে যায়।এরপর পুলিশের সাথে অপহরণের চক্রটি দর কষাকষি করে তারা অপহৃত প্রবাসীকে ছেড়ে  দিবে যদি পুলিশ গ্রেপ্তার হওয়া আসামি কে ছেড়ে দেয়।পুলিশ কৌশলে রাজি হয়ে ফাঁদ তৈরি করে।  তখন পুলিশ  নাটকীয় কৌশল অবলম্বন  করে হুমায়ুনের মা'কে দিয়ে  চক্রটির সাথে  কথা  বলায় যে পুলিশ  হুমায়ূন কে ছেড়ে দিবে কিন্তু  হিরণ কে মুক্তি  দেওয়া  শর্তে   অপহরণকারী চক্রটি হুমায়ুনের মায়ের সাথে কথা বলে নিশ্চিত হয় যে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।পরে তারা অপহৃত হিরণ কে   চরআলগী ইউনিয়নে ছেড়ে  দেওয়ার কথা থাকলেও রসুলপুর ইউনিয়নে রেখে পালিয়ে যায়।পরে পুলিশ তাঁকে (হিরন) উদ্ধার করে নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,হুমায়ুনকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগী তামিম পালিয়ে যায়।পুরো চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ