ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ১০:১৪

দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) রাত ১টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিম আহম্মেদ (১৪) এবং বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ইউপি সদস্য রাকিব হাসান (৩৫)।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারযোগে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। বিরলের মঙ্গলপুর এলাকায় তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়। এ সময় তাসিম ও রাকিব রাস্তায় একটি মোটরসইকেলের সাহায্য নিয়ে সামনের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফিরছিলেন।

এ সময় উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

জামান / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি