হালদায় ডিম ছেড়েছে মা মাছ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে। সোমবার (১৬ মে) ভোর থেকে হালদা নদীর কয়েকটি স্থানে কার্পজাতীয় মাছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মাছের কিছু ডিম সংগ্রহ করেছেন জেলরা। সোমবার (১৬ মে) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হালদায় সীমিত আকারে মা মাছ ডিম ছেড়েছে। তবে পূর্ণাঙ্গ ডিম এখনো ছাড়েনি। জোয়ারের সময় বিষয়টি স্পষ্ট হবে। তবে কী পরিমাণ নৌকা দিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন তা এখনও জানা যায়নি।
আজ ভোর সাড়ে ৫টার দিকে মা মাছের ডিম ছাড়ার সংবাদ এসেছে জানিয়ে তিনি বলেন, জেলেরা সকালে কিছু ডিম সংগ্রহ করেছেন। আবার যখন জোয়ার আসবে। তখন ডিম ছড়ার সম্ভাবনা আছে।
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, জোয়ার এলে আবার জেলেরা নদীতে ডিম সংগ্রহ করতে নামবেন। সকালে জেলেরা কী পরিমাণ ডিম সংগ্রহ করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।
ডিম সংগ্রহকারী, উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা জানান, প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কার্পজাতীয় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যানুসারে, হালদায় গতবার মাছের নিষিক্ত ডিম সংগ্রহের পরিমাণ ছিল ৮ হাজার ৫০০ কেজি। রেণু পোনা হয়েছিল ১০৫ কেজি। এর আগে ২০২০ সালে নদীতে ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ২৫ হাজার কেজি, যা এর আগের ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
জামান / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত