ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

তিস্তায় ধরা পড়ল ১৭ কেজি ওজনের বোয়াল


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ২:৪৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে এবার  জেলেদের  খোঁচার আঘাতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি মুহূর্তেই ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হলো। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমায়।
 
সোমবার (১৬ মে) সকাল ১০ টায় উপজেলার পুর্ব ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছটি ধরা পড়ে।খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ি ঢল ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে  তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। পানি বৃদ্ধির সাথে তিস্তা নদীতে উজানে বিভিন্ন জাতের মাছও বেড়েছে। এরমধ্যে তিস্তা নদীতে বৈরালি, ইলিশ,কালীবাইস,গোলশা টেংরাসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।
 
এদিকে সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার পুর্ব ডাউয়াবাড়ি গ্রামের জেলে সাজু মিয়া তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার খোঁচার আঘাতে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে।
মাছটি পাওয়ার পর বিক্রয়ের জন্য স্থানীয় ঘুন্টি বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমান।
 
জেলে সাজু মিয়া(৪৫) বলেন, গত দুইদিন ধরে তিস্তার পানি বৃদ্ধির পাওয়ার পর বোয়াল মাছটি উঁচুতে ওঠার চেষ্টা করলে আমার খোঁচার আঘাতে মাছটি আটক হয়।পরে ঘুন্টি বাজারে নিয়ে এলে ১৭ কেজি ১৭ হাজার টাকা দরে বিক্রি করি। তিনি আরও জানায়   আমি অনেক খুশি। এত বড় বোয়াল মাছ তিস্তা নদীতে পাইনি। এটাই আমার জীবনের বড় মাছ।
 
ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার টাকায় কিনে ১৫ জন মিলে মাছটি ভাগাভাগি করে নিয়েছি।
 
ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান,তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনদিন দেখিনি এটিই প্রথম। তাই ঘন্টি বাজারের সবাই মিলে মাছটি কিনে সবাই মিলে কেটে ভাগ করে নিয়েছি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ