ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর, জুড়ীর সেই সড়কের কাজ শুরু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ৪:১

মৌলভীবাজার জেলার জুড়ী শহরের ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট থেকে ক্লাব রোড পর্যন্ত সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে এ সড়কে চলাচলকারী জনসাধারণ পড়ত  সীমাহীন দুর্ভোগে। পাশেই জুড়ী নদী থাকা সত্ত্বেও পরিকল্পনার অভাবে   সামান্য বৃষ্টিতে বছরের পর বছর এ সড়কের বেহাল দশা হলেও সওজ  কর্তৃপক্ষ বরাবরই ছিল উদাসীন।

এ সড়কের জনদুর্ভোগ লাগভে স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির সু- দৃষ্টিতে উপজেলার চৌমুহনী থেকে ভবানীগঞ্জ বাজারের  ক্লাব রোড  পর্যন্ত প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১৩০০ মিটার  আরসিসি ঢালাইয়ের টেন্ডার হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গড়িমসি করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এ নিয়ে দৈনিক সকালের সময়ে " জুড়ীতে সড়কে জলাবদ্ধতা, মন্ত্রীর নির্দেশে শুরু হচ্ছে না কাজ", শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অবশেষে এ সড়কে কাজ শুরু করার জন্য   ঠিকাদারি প্রতিষ্ঠান মালামাল নিয়ে আসে।

সরজমিনে সোমবার (১৬ মে) দুপুরে গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এ সড়ক নির্মাণের বিভিন্ন মালামাল এনে ডাকবাংলোর ভিতরে জমা করে রাখছেন। এছাড়া উপজেলার চৌমুহনী থেকে এক্সেভেটর দিয়ে সড়ক খোড়ার কাজ শুরু করেছেন শ্রমিকরা। কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

কুলাউড়া সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, জুড়ী চৌমুহনী থেকে ক্লাব রোড পর্যন্ত ১৩০০ মিটার সড়কের আরসিসি ঢালাইয়ের কাজের টেন্ডার পেয়েছে হাসান টেকনো ও জামিল ইকবাল জেবি।  ২০২২/২০২৩ অর্থবছরে এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকার উপরে। এ সময় তিনি আরও জানান, কাজ আজ থেকে পুরোদমে শুরু হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ সড়কে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করি এবং সকলের সমন্বয়ে ড্রেন পরিষ্কার করে রাস্তাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এসময় তিনি আরোও বলেন, জেলা প্রশাসক মৌলভীবাজার মহোদয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সড়কটির উন্নয়ন কাজ করার জন্য অনুরোধ করি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় বর্তমানে সড়কটির কাজ শুরু হয়েছে।  এ বিষয়ে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী