ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২ জুন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৫-২০২২ বিকাল ৬:২৯

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ মে) বেলা ১১টায় রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. ওসমান গনি তালুকদার বলেন, আগামী ২ জুন সকাল সাড়ে ১০টা থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সমাবর্তনের কার্যক্রম শুরু হবে। সমাবর্তনের সভাপতি ও উদ্বোধক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। বরেন্দ্র বিশ্ববদ্যালয়ের তিন অনুষদভুক্ত ১০টি বিভাগের প্রায় চার হাজার গ্র্যাজুয়েট এদিন আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করবেন।

দুজন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং ৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল’ প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সময় থেকে স্প্রিং ২০২০ সেমিস্টার পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। ১৮ মে পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাবে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ