ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রম কর্মকর্তার আকস্মিক মৃত্যু, তথ্য দিতে নারাজ চিকিৎসক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-৫-২০২২ রাত ১০:১৬
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যু হয়েছে কাপনা পাহাড় শ্রমকল্যাণ কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ’র (৫৫)। সোমবার (১৬ মে) বিকাল তিনটার দিকে জুড়ী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অসুস্থতা বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
 
জিন্নাহ’র বাড়ী গোপালগঞ্জ জেলার একই থানাধিন পাইক কান্দি গ্রামে। তিনি কুলাউড়া উপজেলার লুয়াইউনি চা বাগান ও কাপনা পাহাড় চা বাগান শ্রমকল্যাণ কেন্দ্রের কর্মকর্তা। এদিকে, তাঁর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমকর্মীদের তথ্য দেয়া যাবে না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নাহিদ সুলতানা রনি। 
 
জুড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল তিনটার দিকে জিন্নাহ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি প্রকল্প নিয়ে কথা বলতে যান। সেখানেই গিয়েই তীব্র বুকে ব্যাথার কথা উপস্থিতদের জানালে লোকজন গাড়ীতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়য়ার সময় তিনি গাড়ীতেই মারা যান। পরে লুয়াইউনি চা বাগানে থাকা তাঁর পরিবারে সংবাদ দিলে স্ত্রী ও সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরে লাশ স্ত্রীর কাছে বুজিয়ে দেয়া হয়।  
 
স্ত্রী বেগম রুমিনা খাতুন জানান, জিন্নাহ সকালে ভালো অবস্থায় বাড়ী থেকে বের হয়েছেন। হঠাৎ কি থেকে কি হয়ে গেল তাঁরা বুঝতেই পারছেন না। স্বামীর আকস্মিক মৃত্যু মেনে নিতে না পারা রুমিনা ভালো করে ‘চেক’ করতে বারবার চিকিৎসকদের কাছে আবেদন করেন। জিন্নাহ দম্পতির দু’জন ছেলে সন্তান রয়েছে।
 
এদিকে, জিন্নার মৃত্যুর কারণের প্রাথমিক ধারণা ও এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নাহিদ সুলতানা রনি পরিবারের লোকজন ছাড়া কাউকেই তথ্য দেয়া যাবেনা বলে গণমাধ্যমকর্মীদের জানিয়ে দেন। এমনকি হাসপাতালে নেয়ার আগে বা পরে মৃত্যুর তথ্য দিতে অপারগতা জানান তিনি। এরকম মৃত্যূর তথ্য গণমাধ্যম কর্মীদের না দেয়াই ‘রুলস’ রয়েছে যোগ করেন নাহিদ সুলতানা রনি।
 
তথ্য না দেয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সমরজিৎ সিংহ বলেন ‘এরা নতুন এসেছে, সাংবাদিকদের সাথে পরিচয় নেই। এসব বাদ দিন।‘
 
মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ মুঠোফোনে বলেন ‘প্রাইভেসির কারণে প্রেসক্রিপশন বা ডকুমেন্টস হয়তো অনেক সময় দেখানো যায়না। কিন্তু গণমাধ্যমে তথ্য দিতে কোনো নিষেধাজ্ঞাতো নেই। একজন রোগী হাসপাতালে আনার আগে না পরে মারা গেছে এ তথ্য দিতে সমস্যা কোথায়?’

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী