ফরিদপুরে ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণাকালে ওয়েলকাম পার্টির এক সদস্য আটক
ফরিদপুরের নগরকান্দায় ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণার সময় ওয়েলকাম পার্টির এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের পুর্ব আলগী গ্রামের মৃত ভোলানাথ দাসের ছেলে দীপক কুমার দাস (৩২)।সোমবার দুপুর ১ টার দিকে পৌরসভার কোর্টপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময়, তার সহযোগী একই উপজেলার বড়দিয়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে আশরাফ শেখ (৩৫) কৌশলে পালিয়ে যায়।জানা যায়, নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামের বাসিন্দা "মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর" কর্মকর্তা সুমী জাহাঙ্গীরের সাথে প্রতারক চক্রের সদস্যরা প্রথমে জ্বীনের বাদশা ও পরে সেনা কর্মকর্তা সেজে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিলো।
এরই জের ধরে সোমবার সকাল ১১ টার দিকে সুমী জাহাঙ্গীর প্রতারকদের তার অফিসে ডেকে এনে কৌশলে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে প্রতারক চক্রের আরেক সদস্য আশরাফ শেখ অজ্ঞাত কৌশলে পালিয়ে যায়।এসময় পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনাবাহিনীর পোশাক পরিহিত আইডি কার্ড ও কিছু ঘুমের ঔষধ উদ্ধার করে।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied