ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মেঘালয়ে টানা বর্ষণ-পাহাড়ি ঢলে সিলেটে বন্যা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১০:৩২

সিলেট ও ভারতের মেঘালয় রাজ্যে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। নদী উপচে সিলেট শহরসহ আশপাশের বিভিন্ন উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করছে। অনেক জায়গায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। গত ৫-৬ দিনের অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় ২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেখা গেছে, সিলেট নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, কালীঘাট, কাজিরবাজার, শেখঘাট, মোল্লাপাড়া, ঘাসিটুলা লামাপাড়া, লালদীঘিরপাড় এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি।

নগরীর লালদীঘির পাড় এলাকার বাসিন্দারা জানান, দুপুরের পর থেকে আমাদের এলাকার বিভিন্ন জায়গায় পানি বাড়তে শুরু করেছে। এই পানি বাড়ার হার অনেক বেশি মনে হচ্ছে। অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকেছে।

জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাটের বিভিন্ন নদ-নদী ও খালের পানি অস্বাভাবিক হারে বেড়েছে। এসব জায়গায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলেট সদর উপজেলাসহ আশপাশের বিভিন্ন হাওরের পানিও বেড়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণেই মূলত সিলেটের বিভিন্ন জায়গায় পানি বেড়েছে। জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাটের বিভিন্ন নদ-নদী ও খালের পানি অস্বাভাবিক হারে বেড়েছে। এসব জায়গায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলেট সদর উপজেলাসহ আশপাশের বিভিন্ন হাওরের পানিও বেড়েছে।

এদিকে, উজানের ঢলের কারণে হঠাৎ বেড়েছে সুরমা নদীর পানি। তিন দিন আগেও যেখানে পানি নদীর পাড় থেকে কয়েক ফুট নিচে ছিল, সেখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নদী।

এ বিষয়ে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, সিলেটের নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে, এটি দুশ্চিন্তার কারণ। ভারতের মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর সেই পানি উজান বেয়ে বাংলাদেশে আসছে। যদি ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি না কমে, এই পানি কমার কোনো সম্ভাবনা নেই।

তিনি জানান, গ্রীষ্মকালে এ রকম বৃষ্টিপাত ও নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া নিঃসন্দেহে একটু চিন্তার বিষয়। এ সময় সাধারণত উজানের পানির ঢল নামলে সাময়িকভাবে কয়েকটি এলাকা প্লাবিত হয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। কিন্তু টানা বর্ষণ আর ঢলের কারণে সিলেটের সুরমা নদীর পানি এখন বিপদসীমার ১ দশমিক ৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামান / জামান

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

মোহনগঞ্জে এলাকাবাসীর হাতে আটক মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দাউদকান্দিতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন