আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। সোমবার (১৬ মে) রাতে ত্রিমোহনী ও বেলদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ মে) সকালে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান।
গ্রেফতাররা হলেন- পাগলা থানার বেলদিয়া গ্রামের আ. রশিদের ছেলে মঞ্জুর ডাকাত( ৪২) এবং সুতার চাপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে লিটন ডাকাত (৪৬)।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া মঞ্জুর ডাকাত ও আফাজ উদ্দিন ডাকাতের নামে পাগলা থানাসহ পার্শ্ববর্তী শ্রীপুর, কাপাসিয়া, ভালুকা ও গাজীপুর সদর থানায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, অপহরণ, ধর্ষণ ছাড়াও মাদক মামলা রয়েছে। আলোচিত ইলিয়াস হত্যা মামলা আসামি মঞ্জুর ডাকাতের বিরুদ্ধে ৫টি মামলা ও লিটন ডাকাতের বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।
ওসি আরো বলেন, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied