ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বেইলি ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক, যান চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ২:৪৭
ভোলার লালমোহনে বাইপাস সড়কের বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে কয়লা বোঝাই ট্রাক ও মোটরসাইকেল। এতে বড় ধরনের কোনও হতাহতের ঘটনা না ঘটলেও যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
 
মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় নির্মাণাধীন গার্ডার ব্রিজের পাশের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রুহুল আমিন জানান, সকালের দিকে ভোলা থেকে ছেড়ে আসা একটি কয়লাবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এতে ট্রাক ও পেছনে থাকা মোটরসাইকেল খালে পড়ে যায় এবং একটি প্রাইভেট কার ও ইজিবাইক আটকে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে যানগুলোর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি। 
 
এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই পাড়ে যাত্রী নামিয়ে দিচ্ছে যাত্রীবাহি পরিবহনগুলো। ফলে নৌকা দিয়ে খাল পারাপার করছেন যাত্রী ও পথচারীরা। এতে করে জনপ্রতি ১০টাকা ভাড়া গুনতে হচ্ছে তাদের। 
 
ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় যাত্রী ও পথচারীদের ধৈর্য ধারনের অনুরোধ জানিয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম সকালের সময় কে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে আটকে পড়া ট্রাক উদ্ধারের কার্যক্রম চলমান আছে। আশা করি আগামীকালের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করা যাবে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত