ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গফরগাঁওয়ে যুবলীগের বার্ণাঢ্য র‍্যালি


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ৪:৩৪
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  এবং  গফরগাঁও উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শে  উপজেলা ও পৌর শাখা  যুবলীগের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) মধ্য বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে। 
 
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশের নেতৃত্বে এবং গফরগাঁও পৌর যুবলীগের আহ্বায়ক  মাহমুদুল হাসান সজীব ও যুগ্ম-আহ্বায়ক তাজমুন আহমেদের সহযোগিতায় এ সময়  র‍্যালিতে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম আহমেদসহ যুবলীগের সকল ইউনিটের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
র‍্যালি শেষে সংক্ষিপ্ত  সমাবেশে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আবুল কাশেম  বলেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দীর্ঘ ৬ বছর পর খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছিল বাংলাদেশ।
 
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ বলেন, তিনি এসেছিলেন বলেই বাংলাদেশে আজ মেগা প্রজেক্টগুলো এগিয়ে চলেছে দুর্বার গতিতে। দেশ আজ মধ্যম আয়ের শের দারপ্রান্তে, আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ প্রায় শেষ, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলা।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ