চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সভায় বক্তারা
ভোজ্য তেলসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে নাগরিক জীবন ওষ্ঠাগত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় চেরাগি পাহাড় সালমা ভবনস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন রমজানের অনেক পূর্ব থেকেই ভোজ্য তেলসহ নিত্য পন্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে নাগরিক জীবন ওষ্ঠাগত। এ নিয়ে বিভিন্ন মহল থেকে নিন্দা- প্রতিবাদ অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেমন যেন বধিরের ভূমিকায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্রমাগত জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। জনশ্রুতি আছে একটি অসাধু ব্যবসায়ী দুষ্টচক্র অধিক মুনাফার লোভে সিন্ডিকেট তৈরী করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত। যেথায় সরকার দলীয় অনেকেরই জড়িত থাকার গুঞ্জনও শোনা যায়। পণ্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে যে কোন প্রকার ব্যর্থতাই জনক্ষোভ জনরোষে পরিণত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সুতরাং জনস্বার্থে অবিলম্বে পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। এছাড়া সংকট সৃষ্টিকারী উক্ত চিহ্নিত দুষ্টচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করাও সময়ের দাবী। সভায় উপস্থিত ছিলেন মহানগরীর সহ সভাপতি খান এ সবুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা আনছারুল্লাহ মুনিরী, ডাঃ হাশমত তাহেরী, মাওলানা মহি উদ্দীন তাহেরী, মাওলানা জামাল উদ্দীন, হাফেজ আবুল হায়াত নুরুল আবছার, মুহাম্মদ এমরান, আনিসুর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম খান, মুহাম্মদ দিদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প