রাজবাড়ীতে রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ
রাজবাড়ী জেলায় চলতি পাট মৌসুমে কৃষকরা রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। পাটের মূল্য বৃদ্ধির কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জমিতে পাট চাষ করেছেন রাজবাড়ী জেলার কৃষকরা। বাংলাদেশের মধ্যে রাজবাড়ী জেলার সোনালী আঁশ পাট সবচেয়ে উন্নতমানের। কৃষকের প্রধান আয়ের উৎস হচ্ছে পাট।
গত দুই বছর পাটের মূল্য ভালো পাওয়ায় চলতি বছর রাজবাড়ী জেলায় ৪৯ হাজার ৮ শত ২২ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলায় ১০ হাজার ১ শত ২০ হেক্টর, পাংশা উপজেলায় ১২ হাজার ৯ শত ৩৭ হেক্টর, কালুখালী উপজেলায় ৯ হাজার ৭শত ৫৫ হেক্টর, বালিয়াকান্দি উপজেলায় ১২ হাজার ৩ শত ৫০ হেক্টর ও গোয়ালন্দ উপজেলায় ৪ হাজার ৬ শত ৬০ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর জেলায় ৪৮ হাজার ২০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। প্রতি মণ পাট কৃষকরা ১৫ শত টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত মণ দরে বিক্রি করে। রাজবাড়ী জেলায় বিভিন্ন স্থানে ৪/৫ টি পাটের মিল চালু রয়েছে। ঐতিহ্যবাহী খানখানাপুর বাজার পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘আসানি’র কারণে জেলার কিছু এলাকায় পানি উঠলেও পাটের তেমন ক্ষতি হয়নি।
জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের পাটচাষী নুরুল ইসলাম মন্ডল (৬২) জানান, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বে পাট ক্ষেতে বিছা ও ঘোড়া (ছটকা) পোকা-মাকড়েরর উপদ্রব দেখা দিলেও বৃষ্টির কারণে এখন আর ক্ষেতে পোকামাকড় নেই। পাট পরিচর্যায় শ্রমিককে প্রতিদিন জন প্রতি ৬ শত টাকা দিতে হচ্ছে। গত মাসে পাট চাষের সময় বৃষ্টি না হওয়ায় প্রতি বিঘা জমিতে সেচ দিতে হাজার টাকা খরচ হয়েছে। এবার পাটের দাম মণপ্রতি ৩ হাজার টাকা না হলে কৃষকের লাভের সম্ভবনা খুবই কম।
অপরদিকে জেলার বিভিন্ন স্থানের কৃষকরা জানান, ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের যথাসময়ে পাওয়া যায় না। তারা দূর-দূরান্ত থেকে এসে ইউনিয়ন পরিষদের অফিসে কিছু সময় থেকে বাড়ি চলে যান। ফলে কৃষকরা যথাসময়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এসএম সহীদ নুর আকবর জানান, প্রতি হেক্টর জমিতে ৬০-৭০ মণ পাট উৎপাদন হয়। এবার রাজবাড়ী জেলায় ৩৫ লাখ মণ পাট উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। জেলায় ৪২টি ইউনিয়ন রয়েছে। পাকিস্তান আমলে তৈরি ইউনিয়নের কৃষি অফিসের ভবন নির্মাণ করা হলেও সংস্কারের অভাবে অধিকাংশ ভবনই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইউনিয়ন পর্যায়ের পাটচাষিদের দেখভাল করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের জানানোর পর কৃষকদের সঠিক পরামর্শ দিচ্ছে।
তিনি আরো জানান, গত দুই বছর যাবৎ রাজবাড়ী জেলার কৃষকরা ভালো দামে পাট বিক্রি করে লাভবান হওয়ায় চলতি বছর রেকর্ড পরিমাণ পাটের আবাদ করেছেন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন