জুড়ীতে তেল নিয়ে কারসাজির অভিযোগে জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সয়াবিন তেলের মূল্য নিয়ে কারসাজির অভিযোগে দুই ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) উপজেলার সমাই বাজারে দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জুড়ী থানা পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সমাই বাজারে ভোজ্য তেল অতিরিক্ত দামে বিক্রি ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে ক্রেতাদের বাধ্য করায় এবং মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি মামলায় ২ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় অন্যান্য সকল ব্যবসায়ীকে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে ভোক্তাদের নিকট ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ