প্রফেসর ড. আসিফ মিজানের জন্মদিন আজ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজানের শুভ জন্মদিন আজ। মেধাবী তরুণ প্রফেসর ডক্টর আসিফ মিজান বর্তমানে একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগী প্রধান হিসেবে কর্মরত আছেন। ডক্টর মিজান বহু আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে Keynote Speaker ও Resource Person হিসেবে অনন্য মেধার পরিচর দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
জন্ম এবং মৃত্যু পৌনঃপুনিক। জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্যে দিয়ে তার পরিচয় চাই। স্যারকে আমি চিনি ২০১৮ সালে। আমি এশিয়ান বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি পড়তে গিয়ে তার সাথে প্রথম পরিচয়। যেহেতু তিনি রাজনৈতিক বিভাগের প্রফেসর তাই আমি ধরে নিতে পারি স্যার জীবনকে উপভোগ করছেন রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে। তবে সাহিত্যেও তার মন আছে। তাই তিনি আমৃত্যু তরুণ থাকবেন। এটা প্রতীয়মান হয়েছে স্যারের সান্নিধ্যে থেকে তার নানান কথা শুনে। জীবনকে তিনি যেমন উপভোগ করছেন, মৃত্যুকেও তেমনি উপভোগ করবেন। যে মানুষ ভয় পেয়ে মৃত্যুকে এড়িয়ে জীবনকে আঁকড়ে রয়েছে, জীবনের পরে তার যথার্থ শ্রদ্ধা নেই বলে জীবনকে সে পায় না। সেক্ষেত্রে মিজান স্যার জীবনকে সর্বোচ্চ উপভোগ করছেন।
স্যার এখন বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ান তাই সেখানে কেমন জন্মোৎসব হবে জানি না। কিন্তু এ উৎসব তো শুধু আমোদ করা নয়, এ তো বেঁচে থাকার উৎস। এইদিনে কিছুক্ষণের জন্য মৃত্যুর ভয় লঙ্ঘন করে নবজীবনের আনন্দে পৌঁছনো যায়। তাই যুবকেরা বললে, আনব সেই জরা বুড়োকে বেঁধে, সেই মৃত্যুকে বন্দী করে। মানুষের ইতিহাসে তো এই লীলা এই বসন্তোৎসব বারে বারে দেখতে পাই। যুগে যুগে মানুষ উন্নত জীবনের জন্য লড়াই করেছে, প্রতি বছর জন্মোৎসবের হাওয়ায় তারই ঢেউ বয়ে যায়।
আজ চিরনবীনতা প্রকাশ হোক স্যারের জীবনে। প্ৰাণবান বিশ্বের সঙ্গে স্যার থাকবেন অবিচ্ছেদ্য।
শামীম আহমদ
শিক্ষার্থী, সরকার ও রাজনীতি বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান
মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ
শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
Link Copied