ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শুমারি কমিটির সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১:১০
‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সকালে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
 
আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনার এ ষষ্ঠ জনশুমারি পরিচালিত হবে। সভায় নির্ভুল ও সঠিক শুমারি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন পরিসংখ্যান কর্মকর্তা আরিফুর রহমান খন্দকার।
 
তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে ৬৬৫ জন গণনাকারী, ১২৩ জন সুপারভাইজার, ৭ জন জোনাল অফিসার নিয়োজিত রয়েছেন।
 
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত