ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাপাহারে কৃষকের স্বপ্ন পানির নিচে


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৩:৫০

সাপাহার উপজেলার পুড়ইল বিল এলাকার কৃষকদের প্রায় শত বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। সাপাহার উপজেলার পুড়ইল বিল এলাকার কৃষকদের প্রায় শত বিঘা জমির বোরো ধান এখন পানির নিচে তলিয়ে গেছে।

বৃষ্টির পানি ও ঢলের পানিতে সীমান্ত ঘেঁষা পুণর্ভবা নদীর পানি হঠাৎ করে বেড়েছে। সাপাহার উপজেলার পুড়ইল বিল এলাকার কৃষকদের প্রায় শত বিঘা জমির বোরো ধান এখন পানির নিচে তলিয়ে গেছে।  সাপাহার উপজেলার হাপানিয়া, আলাদিপুর, বেলডাঙ্গা, আন্ধার দিঘী, শ্রীধরবাটিসহ বেশ কিছু গ্রামের অসহায় কৃষককে তলিয়ে যাওয়া ধানের জমিতে দাঁড়িয়ে বিলাপ করে কাঁদতে দেখা গেছে। নওগাঁর কৃষক আব্দুল জব্বারকে তার তলিয়ে যাওয়া ক্ষেতের ধান সংগ্রহ করতে দেখা গেছে।

সরেজমিনে বুধবার (১৮ মে) ভোরে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকরা কাঁদছেন। এ সময় বেলডাঙ্গা গ্রামের কৃষক ইয়াহিয়া, জলিল ও এরশাদ আলী বলেন, এই বিলে আমার ৫ বিঘা জমিতে ধান লাগানো ছিল কামলা সংকটের কারণে ক্ষেতের ধান কাটতে একটু দেরী হওয়ায় দু-এক দিনের মধ্যে ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তার সহ অসংখ্য কৃষকের জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পুড়ইল বিল নামক ওই বিল থেকে কৃষক ধান কেটে ঘরে তুলতে পারেনি। যে কৃষক দু-এক বিঘা জমির ধান কেটেছিল হঠাৎ ঢলের পানিতে কাটা ধানগুলিও ভেসে চলে গেছে। তড়িৎগতিতে বিলের পানি নেমে না গেলে কোন কৃষকই ওই মাঠ থেকে এক মন ধানও ঘরে তুলতে পারবেনা। পাকা ধানে মই দেয়ার মত হঠাৎ ঢলের পানিতে ওই এলাকার শত শত কৃষকের সোনালী স্বপ্নগুলি এখন পানির নিচে তলিয়ে গেছে বলে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে কৃষকদের এমন বক্তব্য  দিতে দেখা গেছে।  তড়িৎগতিতে বিলের পানি নেমে না গেলে কৃষক এক মন ধানও ঘরে তুলতে পারবেনা। তড়িৎগতিতে বিলের পানি নেমে না গেলে কৃষক এক মন ধানও ঘরে তুলতে পারবেনা।

কৃষক আব্দুল জব্বারকে তার তলিয়ে যাওয়া ক্ষেতের ধান সংগ্রহ করতে দেখা গেছে মাঠের পানিতে। জব্বার বলেন, আমার তো সবই গেছে এখন যা পাই তাই সংগ্রহের চেষ্টা করছি মাত্র।

উপজেলা কৃষি দপ্তরের কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন জানান, তিনি সরেজমিনে তদন্ত করেছেন তার মতে ওই এলাকায় একশ বিঘা জমির ধান সম্পূর্ণ রয়েছে পানির নিচে। পুড়ইল বিল এলাকায় ক্ষেতের ধান তলিয়ে যাওয়ায় শত শত কৃষকের দুশ্চিন্তায় সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন