শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা
চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই ৩১ মের ভেতর নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণার দাবিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। আজ বুধবার (১৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান।
বিজ্ঞপ্তিতে শরীফুজ্জামান আগা খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ সময়ে ভিতর এমপিওভুক্তির বিষয়টি চূড়ান্ত না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর অক্টোবর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। আবেদনে প্রদত্ত তথ্যাদি শিক্ষাবোর্ড এবং ডিসি-ইউএনও অফিস যাচাই-বাছাই করে। এরপর যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়।
তিনি বলেন, চলতি অর্থবছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এ সময়ের ভিতর ঘোষণা না এলে এমপিওভুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে। এ রকম পরিস্থিতিতে উদ্বিগ্ন ও উৎকন্ঠিত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির ঘোষণার দাবিতে আগামী ২৯ মে রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল