ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১:২৫
মেয়াদোত্তীর্ণ হওয়ায় উলিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮মে) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়। সদ্যবিদায়ী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় উলিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
 
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার সত্যতা স্বীকার করে বিলুপ্ত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রুবেল জানান, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। সামনের দিনে যারাই নতুন নেতৃত্বে আসুক, তারা যেন ভালোভাবে প্রিয় সংগঠনটি পরিচালিত করে এটাই প্রত্যাশা করি। আমরা আশা রাখি মেধাবী ও স্বচ্ছ ভাবমূর্তির ছাত্ররাই কমিটিতে স্থান পাবে। নতুন কমিটি চাইলে আমরা তাদের যাবতীয় সহযোগিতা করব।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন