মান্দায় দুই জোড়া কপোত-কপোতি আটক
নওগাঁর মান্দায় দুই জোড়া কপোত-কপোতিকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১৮ মে) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ধান ব্যবসায়ী এনামুল হক (৫০) এবং নুরুল্যাবাদ ইউপির দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নেকবর আলীর ছেলে রফিকুল ইসলাম (২০)।
জানা গেছে, ধান ব্যবসায়ী এনামুল দীর্ঘদিন ধরে বিধবা বিয়াইনের সাথে পরকীয়া করে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে বিধবার ঘরে এলে স্থানীয়রা তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে, রফিকুল নামে এক যুবক ট্রাকচালকের স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় বেড়াতে যান। সেখানে এক আত্মীয়র বাসায় আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের আটক করেন। পরে অভিযুক্তের এলাকার ইউপি সদস্য বাগমারা থেকে নিয়ে এসে দফারফা করার চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে