লালমোহনে ভেঙে যাওয়া ব্রিজ দ্রুত মেরামত ও জনদুর্ভোগ লাঘবে আলোচনা সভা
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনস্থ ডাওরি বাজারের বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট জনদুর্ভোগ লাঘব ও অতিদ্রুত ব্রিজ মেরামতের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদার। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে ডাওরি বাজারের বেইলি ব্রিজটি মেরামতপূর্বক চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।
এদিকে, ব্রিজ ভাঙা থাকায় নৌকাযোগে সেসব যাত্রী পারাপার করছেন, তাদের দুর্ভোগ লাঘবের জন্য সভায় উপস্থিত সকলের মতামতের পরিপ্রেক্ষিতে যাত্রীপ্রতি ৫ টাকা ও মোটরসাইকেলপ্রতি ২০ টাকা করে নৌকা ভাড়া নির্ধারণ করা হয়। এতে নৌকা ভাড়া ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নিয়োজিতদের পারিশ্রমিক বাবদ ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা ভর্তুকি দেবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ে ডাওরি বাজারের বেইলি ব্রিজটি। ফলে যান চলাচল বন্ধ থাকায় নৌকাযোগে খাল পার হচ্ছেন যাত্রীরা।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied