অপহরণের ১০ দিন পর মাধ্যমিক শিক্ষার্থীকে উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহরণের ১০ দিন পর মাধ্যমিক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তার সাথে অপহরণকারী সজীব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অপহরণকারী সজীব উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আজিজুল হকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, অপহরণকারী সজীব গত ৯ মে (সোমবার) রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তার পরিবার বাদী হয়ে ওই রাতেই গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে। অপহরণের ১০ দিনে পর পুলিশের ফাঁদে অপহরণকারী পা দেয়। বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাইন্দাইন গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় অপহরণকারী সজীবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied