বিরামপুরে নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
নাশকতা ও সরকার উৎক্ষাত চেষ্টা সহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হাকিমপুর উপজেলা জামায়াতের আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যানসহ জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) ভোরে বিরামপুর পৌরসভার কলেজবাজার-বটতলা এলাকার একটি চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় দুটি মোটর সাইকেল ও জিহাদী বই সহ বেশ কয়েকটি লাঠি।
এ ঘটনায় বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহারুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম (৪৫), একই উপজেলার বোয়ালদার ইউনিয়ন জামায়াতের আমির আলতাব হোসেন (৫৪) এবং সেক্রেটারী আজাহার আলী মন্ডল (৬০)। অপর তিনজন হলেন, নবাবগঞ্জ উপজেলার রেজাউল ইসলাম (৩২), আব্দুর রাফি (২০) এবং নাজিম উদ্দিন (২০)। তারা সকলে জামায়াত-শিবিরের কর্মী।
পুলিশ জানায়, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিরামপুরে সংগঠিত হয়ে নাশকতার চেষ্টা করছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে কলেজবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে থেকে ৬ জনকে আটক করে তারা। সেসময় বাকিরা পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied