ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় গৃহবধুকে রশি দিয়ে হাত পা বেঁধে নির্মম নির্যাতন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৫-২০২২ বিকাল ৫:৪৫

চট্টগ্রামের পটিয়া সদরের বাহুলী সিকদার পাড়া নতুন বাড়ি এলাকায় এক গৃহবধুকে হাত পা রশি দিয়ে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গৃহবধুকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এ ঘটনায় গৃহবধু শারমিন আকতার(৩২) বাদী হয়ে পটিয়া থানায় গত ১৫ মে স্বামী শ্বাশুড়ি, শ্বাশুরসহ কয়েজক জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানায়, শারমীন আক্তারের স্বামী জানে আলম(৩৫), শ্বাশুড়ী মমতাজ বেগম(৬২), শ্বাশুর সামশুল আলম(৭০) মিলে বিভিন্ন সময় মারধর করে আসছে। স্বামী জানে আলম একজন মাদক সেবী এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত মাদক সেবন করে মাতাল অবস্থায় প্রায় সময় মারধর করে থাকেন। গত ১৪ মে সকালে এবং বিকালে গৃহবধু শারমীন আকতারকে দুই দফায় নির্মমভাবে মারধর করতে থাকেন। বিষয়টি গৃহবধু শারমীন আকতার তার বাপের বাড়িতে জানালে পটিয়া থানা পুলিশের এস আই ওমর খানের সহায়তায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করান।  অভিযুুুুুুুুুুক্তরা স্বপরিবার বিভিন্ন অপরাধের সাথে যুক্ত বলে স্থানীয়রা জানান। পটিয়া উপজেলা নারী জাগরণ সংস্থা নামের একটি এনজিওর মাধ্যমে থানা পুলিশের সহায়তা নেন। 
নির্যাতনের শিকার গৃহবধু শারমীন আক্তার জানান, ২০১৭ সালে বিয়ের পর থেকে তারা আমাকে বিভিন্ন অযুহাতে নির্যাতন করে আসছে। গত ১৪ মে আমাকে হাত পা রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে লাটি দিয়ে পিটিয়েছে পরে পুলিশের সহায়তায় আমাকে এবং আমার শিশু সন্তানকে তাদের নির্যাতনের হাত থেকে উদ্ধার করেন পুলিশ। আমি থানায় অভিযোগ করার পর বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে পটিয়া থানার এস আই ওমর খান জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আরও অভিযোগ রয়েছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু