ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

১৬ লাখ ব্যবহারকারীকে ৩৪ হাজার করে টাকা দিল ফেসবুক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ১০:৮

অনুমতি না নিয়ে ১৬ লাখ ব্যবহারকারীর মুখের ডিজিটাল স্ক্যান ছবি সংগ্রহের জন্য ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যবহারকারীদের প্রত্যেককে ৩৯৭ ডলার করে ক্ষতিপূরণ দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়েসে ঘটেছে এ ঘটনা। ২০২০ সালে ইলিনয়েসের আদালতে করা একটি মামলার ক্ষতিপূরণ হিসেবে ফেসবুকের সেটেলমেন্ট তহবিল থেকে ব্যবহারকারীদের এই অর্থ দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এতে বলা হয়েছে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের মুখের ছবির ডিজিটাল ইমেজ সংরক্ষণের অভিযোগে ইলিনয়েসে ১৬ লাখ বাসিন্দা বাদী হয়ে ফেসবুকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। মামলা পরিচালনার জন্য উকিলদের পারিশ্রমিক বাবদ ইতোমধ্যে ৯ কোটি ৭৫ লাখ ডলারও খরচ করেছেন বাদীপক্ষ। নিজেদের মধ্যে চাঁদা তুলে এই পারিশ্রমিক পরিশোধ করেছেন তারা।

অবশ্য ফেসবুকের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। এর আগে একই অভিযোগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ আদালতে ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলায় হেরে গিয়ে ৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। পাশাপাশি ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর ডিজিটাল ছবি মুছে ফেলার প্রতিশ্রুতিও দিতে হয়েছিল বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা