ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে অপহৃত কিশোরীকে উদ্ধার : ‍আটক ৪


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ৪:৪০

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়চাঁদ গ্রামের মো. শাহাবুদ্দিন নামে এক প্রবাসীর স্কুল পড়ুয়া কিশোরী (১৭) কন্যাকে অপহরণের মামলার ঘটনায় অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৫নং চরছকিনা গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার ও জড়িত ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলে- মো. শরিফ (২১), ফাহিমা বেগম (৩০), মো. তোফায়েল (৪০) ও বশির (৪০)। উদ্ধার কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মামলার বিবরণ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, রমাগঞ্জ ‍ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়চাঁদ গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শরিফ পেশায় রাজমিস্ত্রি। একই এলাকার প্রবাসী মো. শাহাবুদ্দিনের বাসায় কাজ করার সুবাদে তার মেয়েকে কুপ্রস্তাব দিত ও উত্ত্যক্ত করত সে। এ নিয়ে জানাজানি হলে স্থানীয় গণ্যমান্যরা শরিফকে অন্যায় থেকে ফিরে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ জুন বুধবার রাতে সুযোগ বুঝে মেয়েটিকে অপহরণ করে শরিফ। পরে মেয়েকে উদ্ধার ও শরিফের বিচার দাবি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা খাদিজা বেগম (মামলা নং ২২, তারিখ ২৫ জুন ২০২১)।

এদিকে লালমোহন থানার পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কালমা ৫নং ওয়ার্ডে চরছকিনা গ্রামে শরিফের মামার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণে জড়িত থাকার দায়ে শরিফসহ ৪ জনকে গ্রেফতার করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রবাসী শাহাবুদ্দিনের মেয়েকে অপহরণের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। তারই সূত্র ধরে আমরা ওই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই এবং মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এদিকে, স্কুল পড়ুয়া কিশোরীকে উদ্ধারের ঘটনায় পুলিশকে ধন্যবাদপূর্বক অপহরণের ঘটনায় জড়িতদের কঠিন সাজার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত