ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সরকারি ক্লিনিকে মাদক সেবন, ভিডিও ভাইরাল


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ১২:১২
সরকারি ক্লিনিকে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবু মোহাম্মদ সায়েমের মাদক সেবনের একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, ক্লিনিকের ভেতর তিনি মাদক প্রস্তুত করে তা সেবন করছেন। গত বুধবার (১৮ মে) রাতে ভিডিওটি ফাঁস হলে এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি গত মঙ্গলবারের (১৭ মে) বলে জানা গেছে।
 
ভিডিওতে দেখা যায়, উপজেলার কুমড়িরহাট মধুপুরের কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার সায়েম ক্লিনিকের ভেতর গাঁজা প্রস্তুত করে তা সেবন করছেন। সায়েমের পাশে একজনকে দেখা গেলেও তার পরিচয় জানা যায়নি। সেখানে ক্লিনিকের স্বাস্থ্য সরঞ্জামাদিও দেখা যায়।
 
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন সরকারি চাকরিজীবীর মাদক সেবনের ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনা চলছে। বর্তমান আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং ডোপ টেস্ট করে চাকরির কথা বলছেন, সেখানে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে দাবি স্থানীয়দের।
 
এ বিষয়ে অভিযুক্ত কমিউনিটি প্রোভাইডার সায়েমকে একাধিকবার মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
 
এ বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, আমি শুনেছি এরকম কিছু ঘটেছে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তা মেনে নেয়া হবে না। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার