উলিপুরে মুখী কচু চাষে সাফল্য দেখছেন কৃষকরা
কুড়িগ্রামের উলিপুরে বিলাসী জাতের মুখী কচু চাষে সীমিত খরচে সাফল্য দেখছেন চাষিরা। চাষিরা উপজেলা কৃষি অফিস থেকে উন্নত বিলাসী জাতের মুখী কচুর বীজ পাওয়ায় মুখী কচু চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বিলাসী জাতের মুখী কচু চাষে সীমিত খরচে সাফল্য দেখছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মুখী কচু চাষের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ হেক্টর। তার মধ্যে কন্দাল প্রদর্শনীতে ৬টি ইউনিয়নের মধ্যে ৭টি প্লট আকারে প্রদর্শনী রয়েছে। প্রত্যেক প্রদর্শনী প্লটে ২০ শতক করে মোট ১ হেক্টর ৪০ শতক জমিতে বিলাসী জাতের মুখী কচু রয়েছে। উক্ত প্রদর্শনী প্রতি প্লটের জন্য ১০০ কেজি করে বিলাসী মুখী কচুর বীজসহ সার উপজেলা কৃষি অফিস থেকে মুখী কচু চাষিদের বিনা পয়সায় প্রদান করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের উক্ত প্রদর্শনী প্লটগুলো হলো- গুনাইগাছ ইউনিয়নের নেফড়ায় ১টি, পূর্ব কালুডাঙ্গায় ১টি, তবকপুর ইউনিয়ে ১টি, দুর্গাপুর ইউনিয়নের যমুনায় ১টি, দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়ায় ১টি, কদমতলা কর্পুরায় ১টি এবং বুড়াবুড়ি ইউনিয়নে ১টি।
উপজেলা কৃষি উপ-সহকারী আজিজুর রহমান বলেন, গুনাইগাছ ইউনিয়নের মধ্যে নেফড়া ও পূর্ব কালুডাঙ্গায় বিলাসী উন্নত জাতের মুখী কচুর ২০ শতাংশের করে ২টি প্লট রয়েছে, যেখানে অল্প খরচে ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখী কচু চাষিরা অনেক লাভবান হবেন। আমি প্রায়ই এ মুখী কচু চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাইয়ের হাত থেকে বাঁচার জন্য পরামর্শ দিয়ে থাকি।
উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের মুখী কচু চাষি আজম আলী বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রদর্শনী প্লট হিসেবে ২০ শতক জমিতে ১০০ কেজি উন্নতমানের বিলাসী জাতের মুখী কচুর বীজ দিয়েছে। অল্প খরচে ফলন ভালো দেখা যাচ্ছে। আশা করি ভালো ফলনে সাফল্য আসবে।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, উপজেলায় মুখী কচু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ হেক্টর। এছাড়া ৬টি ইউনিয়নে ২০ শতক করে জমিতে উন্নতমানের বিলাসী জাতের মুখী কচুর প্রদর্শনী প্লট রয়েছে ৭টি।
তিনি আরো বলেন, বিলাসী জাতের মুখী কচুর ফলন অনেক বেশি হয়। এতে কৃষকরা অল্প খরচে অনেক লাভবান হয়ে থাকেন। আশা করি আগামীতে বিলাসী জাতের মুখী কচু বেশি বেশি চাষ করবেন কৃষকরা।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই