পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে দৌলতদিয়া ঘাটের দুটি পন্টুন
শুক্রবার (২০ মে) ভোর থেকে দৌলতদিয়ায় দুটি ঘাট ও পাটুরিয়ায় একটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে ফেরিঘাট হতে মহাসড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস দীর্ঘ সিরিয়ালে আটকা পড়েছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে চারটি চালু ছিল। হঠাৎ পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভোর থেকে ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনের উপরে পানি উঠতে থাকে। পন্টুনে পানি উঠতে থাকায় ফেরিতে যানবাহন ওঠা-নামা বন্ধ হয়ে গেলে ঘাট দুটি বন্ধ রাখা হয়। এছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় মোট ২০টি ফেরি রয়েছে। তারমধ্যে ২টি ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য পাটুরিয়ার মধুমতি ডকইয়ার্ডে রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সররজমিন ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকাজুড়ে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে ৫ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে গাড়ির চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সিরিয়ালে আটকে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। চালু থাকা ৩ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে এবং ৭ নম্বর ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ রাখার পর নতুন করে ৬ নম্বর ফেরিঘাটটি চালু করা হয়েছে। এই ঘাটে শুধুমাত্র ছোট ফেরি ভিড়তে পারে। ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। শুক্রবার বেলা ১১টা বাজলেও ঘাট সংস্কারের কাজ শুরু না হলেও দ্রুত কাজ শুরু হবে বলে জানা যায়।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ট্রাকচালক ইসলাম খান বলেন, জীবনটাই এখন ট্রাকের ভেতরে পার করতে হচ্ছে। আমাদের কষ্টের কথা বলে কি লাভ, এই সব বলে কোনো লাভ হবে না। ঘাটে এলে ভোগান্তিতে পড়তেই হবে। তাছাড়া বর্তমানে ঘাটে দালালদের কারণে বেশি সমস্যা হচ্ছে। এসব বিষয় সবাই জানে কিন্তু কোনো পদক্ষেপ কেউ নেয় না।
ইসলাম খানের মতো দৌলতদিয়া প্রান্তে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরির নাগাল পেতে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অপচনশীল পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানগুলোর পার হতে সবচেয়ে বেশি সময় লাগছে। সিরিয়ালে শতাধিক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘাটস্বল্পতার কারণে দৌলতদিয়ায় যানজট তৈরি হচ্ছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট ও পাটুরিয়া প্রান্তে একটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ঘাট দুটি দ্রুত সংস্কার করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বন্ধ ৬ নম্বর ফেরিঘাটটি চালু করা হয়েছে। বন্ধ ঘাট দুটি চালু হলে যানবাহনের সিরিয়াল কমে যাবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বর্তমানে ২০টি ফেরির মধ্যে ২টি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। মেরামত শেষে বহরে ফিরে এলে এই নৌরুটে ফেরির কোনো সংকট থাকবে না। কাঁচামাল ও ফলের গাড়ি অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied