ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

খুটামারা নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ৩:২৯
লালমনিরহাটের হাতীবান্ধার পূর্ব ফকিরপাড়া এলাকায় খুটামারা নদী থেকে নুর আলম (২৬) নামে এক যুবকের মৃতদেহ নিখোঁজের ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) সকালে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন। নুর আলম হাতীবান্ধার পূর্ব ফকিরপাড়া এলাকার নিজামুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
 
ওই এলাকার ইউপি সদস্য লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে নুর আলম বিভিন্ন রোগে আক্রান্ত। এর আগেও দীর্ঘদিন তিনি নিখোঁজ ছিলেন। তিন দিন আগে আবারো নিখোঁজ হন। শুক্রবার সকালে পূর্ব ফকিরপাড়া এলাকায় খুটামারা নদীর পাশে ধানক্ষেতের পানিতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
 
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। স্থানীয়রা বলছেন নুর আলম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার