ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১০:৫৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এজন্য শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আলমডাঙ্গায় আধাঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়িসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন জানান, ঝড়ে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে আলমডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা এক্সপ্রেস ও একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এছাড়াও হালসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। গাছ অপসারণে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন