গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের, আহত ৭
মৌলভীবাজারের রাজনগরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সমিরণ চন্দ্র দাশ (৪২) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য ও তিন আসামি আহত হয়েছেন। শনিবার (২১ মে) ভোরে রাজনগরের মহাসহস্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন- রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সমিরণ চন্দ্র দাশ। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরণ, শওকত মাসুদ ভূঁইয়া, সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপভ্যানে করে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরণ চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। এসআই শতকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে থানায় ফিরছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হন ও চার পুলিশ ও তিন আসামি আহত হয়।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত