দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পদ্মানদীর পানি বৃদ্ধি
রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দূর্ভোগ পোহাচ্ছে বাসের যাত্রী ও ট্রাক চালকরা। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মাল ভর্তি ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। শনিবার বিকাল ৪ টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অর্ধ শতাধিক যাত্রীবাহী বাস, শতাধিক কাঁচামাল ভর্তি ট্রাক ও ৪ শতাধিক অপচনশীল (বাজেমাল) ভর্তি ট্রাক রয়েছে।
দৌলতদিয়া ঘাটে মারাত্বক যানজট বৃদ্ধি পাওয়ায় ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী সড়কে জেলা ট্রাফিক পুলিশ বাজে মাল ভর্তি ট্রাক আটক করে রেখেছে। বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক চালক রিপন জানান, গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ মোড়ে ট্রাক সিরিয়াল দিয়ে মহাসড়কে আটকা পড়ে রয়েছে। বৃষ্টির মধ্যে চরম কষ্টে রয়েছি। কবে নাগাদ পার হতে পারবো তা কেউ বলতে পারছে না। বিআইডাব্লিউটিএ ট্রাক চালকদের নিকট থেকে গোয়ালন্দ স্কেল মেশিনে ৭৫ টাকার ট্রার্মিনাল চার্জ এর স্থলে ১০০ টাকা করে আদায় করছে। গত ২৪ ঘন্টায় ৫ শতাধিক ট্রাকের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। ট্রাক চালক টুটুল জানান। ট্রাক চালকদের জন্য দৌলতদিয়া ঘাটে কোন বিশ্রামাগার নেই। ট্রার্মিনালে কোন বাউন্ডারি ওয়াল না থাকায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের দৈরাত্ব বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়াা নৌ-রুটে রাতে ঝুকি নিয়ে ফেরি চলাচল করছে বলে ফেরির মাস্টারা জানান।
রো রো ফেরি জাহাঙ্গীর (বড়) মাস্টার বেলায়েত জানান, আরিচা বন্দর বিআইডাব্লিউটিএর অফিস থেকে ফেরিতে রাতে পাইলট দেওয়ার নিয়ম থাকিলেও পাইলটরা নিয়মিতভাবে আসছে না। ফলে ঝুকি নিয়ে ফেরি চলাচল করছে। অভিযোগ রয়েছে বরাদ্দের চেয়েও অতিরিক্ত পাইলট থাকার পরেও সরকারী জাহাজ ফেরিতে পাইলটরা ডিউটি না করে বেসরকারী কার্গো জাহাজে অতিরিক্ত অর্থের প্রলোভনে ডিউটি করছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে দৌলতদিয়া পদ্মা নদীতে হঠাৎ ৮০ সে:মি পানি বৃদ্ধি পায়। ফেরি ঘাট অধিকাংশই অচল হওয়ার পর শনিবার সকাল থেকেই পুরোদমে চালু রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে বড় ফেরি ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা শনিবার সকাল থেকেই পাটুরিয়া ভাসমান কারখানায় অচল অবস্থায় পড়ে রয়েছে। অপরদিকে নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি স্রোতও বৃদ্ধি পাওয়ায় ফেরি ট্রিপ কমে গেছে। আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দিবারাত্রে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন