বিরামপুরে ইভটিজিংয়ের অপরাধে এক বছর কারাদণ্ড যুবকের
দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং করার অপরাধে আরিফ (১৮) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একই আদালতে গণ উপদ্রপ সৃষ্টি ও মাদক সেবনের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার আমিনুর রহমানের ছেলে আরিফকে আটক করে। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরিফ (১৮) কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও একই আদালত গণ উপদ্রপ সৃষ্টি ও মাদক সেবনের অপরাধে উপজেলার বুচকি গ্রামের বিপ্লবকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও নূর আলমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর এলাকার জনি মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মনিরুলকে ৩ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, দন্ডিত আসামীদের শনিবার দুপুরে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউটিজিং করার অপরাধে অভিযুক্ত আরিফকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং ইভিটিজিং এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলতেই থাকবে বলেও জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied