ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে চলছে লকডাউনের পঞ্চম দিন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৫-৬-২০২১ বিকাল ৬:৬

ফরিদপুরে চলছে মহামারী করোনা বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন। ভোগান্তির শিকার হচ্ছেন দূর-দুরান্ত থেকে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। ফরিদপুর জেনারেল হাসপাতালসংলগ্ন এলাকায় রয়েছে আরো কয়েকটি বেসরকারি গুরুত্বপূর্ণ হাসপাতাল। হাসপাতালগুলো হলো- শিশু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, হার্ট ফাউন্ডেশনসহ আর ৭-৮টি বেসরকারি হাসপাতাল।

বিভিন্ন এলাকা থেকে রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু সমস্যায় পড়ছেন খাবার নিয়ে। লকডাউনের কারণে রোগী ও রোগীর স্বজনরা কোনো খাবার পাচ্ছেন না এলাকার হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী হাসপাতালসংলগ্ন কিছু খাবার হোটেল খোলা থাকার কথা থাকলেও স্থানীয় প্রশাসন ওই সকল খাবারের দোকান বন্ধ করে দিয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করানোর জন্য গ্রাম থেকে এসেছেন এবং আল্ট্রাসনোগ্রাম করাতে গিয়ে সাড়ে ১১টা বেজে গেছে কিন্তু তার স্ত্রী ক্ষুধায় কাতর। এদিক-ওদিক থেকে খাবার সংগ্রহ করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালের সামনে কলা বিক্রেতা সালামের কাছ পৌঁছান এবং দোকানি সালামকে ২টি কলা ও ২টি পাউরুটি দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সালাম কলা-রুটি বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন। কেন বিক্রি করবে না- জানতে চাইলে সালাম জানান, বৃহস্পতিবারে কলা ও রুটি বিক্রি করার কারণে আমাকে প্রশাসন ধরে নিয়ে যায়। অনেক অনুরোধ করে ছাড়া পেয়েছি।

ফরিদপুরে সেবা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানান, অনেক কষ্টে হাসপাতাল পর্যন্ত পৌঁছেছি। কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছি না সকল খাবার হোটেল বন্ধ থাকার কারণে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ