বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীর লতিফ স্কুল চ্যাম্পিয়ন
পটুয়খালী পিডিএসএ মাঠে বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির আয়োজনে ও পটুয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আঞ্চলিক পর্যায় বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ খেলায় পটুয়াখালী জেলা দলের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ৩-০ গোলে বরিশালের ব্যাপিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ ২১ মে শনিবার পিডিএসএ মাঠে অনুষ্ঠিত খেলা শুরুর ৫ মিনিটে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ১১ নং জার্সিদারী বায়েজিদ প্রথম এবং ১৫ ও ৫২ মিঃ দুটি গোল করেন ১০ নং জার্সিদারী তারেক রহমান। তারেক রহমান একা দুটি গোল করায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন। খেলায় ব্যাপ্টিস্টের তুহিন ও লতিফ স্কুল দলের রিসাত খেলার নিয়ম ভঙ্গ করায় দুজনকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন রেফারী ইকবাল হোসেন।
খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশীপ ও রানার্সাপ ট্রুপি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম ও পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, জেলা রেফারী এ্যাসোসিয়েসনের সভাপতি কাজী জামাল পারভেজ, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় দলের কোচ জুম্মন, ম্যানেজার মোঃ রায়হান তালুকদসর ও শরীর চর্চ্চা শিক্ষক মোঃ মিলন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদল হালদারসহ অন্যান্য সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বাফুফের প্রতিনিধি সাবেক ফুটবলার মোঃ সেলিম। উপস্থিত ছিলেন রেফারী মোস্তাক হোসেন মিঠু, মফিজুর রহমান সোহেল, ইকবাল হোসেন, তারেক মাহমুদ ও রাহুল।
পটুয়াখালী মিউনিসিপ্যাল সেমিনারীর দলের হয়ে খেলেছেন শুভ ব্যাপারী, মোঃ শাহিন, মোঃ রিসাত, অনিক, সাইফুল, শুভ ব্যানার্জী, তারেক, ইমরান, নোমান, বায়জিদ, শাহিন। বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় দলে খেলেছেন-সফিউল্লাহ, তাজবির, রিদান, রাকিব, আশিকুর, সাহাদাত, তুহিন, শিপন, রাজু, খাইরুল, হৃদয়।
উক্ত খেলায় বরিশাল বিভাগের ৬ টি জেলার হয়ে ৬ টি স্কুল অংশগ্রহন করে। এ খেলায় ধারা বিবরনীর দায়িত্বে ছিলেন ইরতেজা হাসান মনির।
গত বুধবার (১৭ মে) একই স্থানে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী স্কুল ও ব্যাপটিস মিশন বালক উচ্চবিদ্যালয় বরিশাল। এছাড়াও টুর্নামেন্টে আরো অংশগ্রহন করে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, বরগুনা জিলা স্কুল, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা ও ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
এমএসএম / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Link Copied