ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৫-২০২২ দুপুর ১:২৩
মৌলভীবাজারের জুড়ীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২১ মে) রাতে উপজেলার ফুলতলা ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী  ইন্দ্রজিৎ চাষাকে (৪৩) গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের অধীর চাষার ছেলে  ইন্দ্রজিৎ চাষাকে (৪৩) নিজ বাড়ি থেকে ২০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের মদসহ আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায় এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মহিউদ্দীন ভূঁইয়া, এএসআই জোসেফ আহমদ, এএসআই জহিরুল, এএসআই মোহাম্মদ আলীসহ একদল পুলিশ এ মাদক উদ্ধার করে।
 
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী